বাংলা টিভি ৬ষ্ঠ বর্ষে পদাপণ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

 


বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

 

বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মো. ফরিয়াদ, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী ও সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা টিভির চুনারুঘাট উপজেলা প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল। 

 

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বক্তরা বলেন, বাংলা টিভি দীর্ঘদিন লন্ডনে সফলতার সাথে সম্প্রচারের পর জন্মভূমিতে যাত্রা শুরু করে। পথচলার ৫ বছরে বাংলা টিভি গুণগত মানের অনুষ্ঠান ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। আগামীতেও বাংলা টিভি তাদের গুণগত মান বজায় রেখে বাংলাদেশের উন্নয়নের অংশিদারি হিসেবে এগিয়ে যাবে। পরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০১