সিলেট নগরীতে নতুন অন্তর্ভুক্ত টুকেরবাজার গৌরিপুর ও টুকেরগাও এলাকায় বন্যা কবলিত দুই শতাধিক পরিবারে ব্যক্তিগত উদ্যোগে শুকনা খাবার বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকালে তিনি গৌরিপুর ও টুকেরগাও এলাকায় বন্যার্তদের পাশে গিয়ে তাদের খোজখবর নেন এবং খাবার বিতরণ করেন।
এসময় আসাদ উদ্দিন আহমদ বলেন, আকস্মিক বন্যায় সিলেট নগরী ও আশপাশের বেশীরভাগ এলাকার মানুষ বিপাকে পড়েছেন। অধিকংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রী বিতরণ করছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খোজখবর নিচ্ছেন এবং সহায়তা অব্যাহত রেখেছে।
.jpg)
কিন্তু এর পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগ নেতা রেজাউল রহমান মোস্তাক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাগর, মহানগর তাঁতী লীগের সহ সভাপতি তরিকুল ইসলাম মুবিন, যুবলীগ নেতা কাজী মাকসুদ, নাঈম রশীদ চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ, আশরাফুল ইসলাম বাপ্পী, ফয়েজুর রহমান, হাবিবুর রহমান পাভেল, মুশফিক রুমু, ময়জুল ইসলাম রাহাত, রুবেল আহমদ সোহাগ, সবুর আহমদ দিপু, জুনেল আহমদ, ফাহিম আহমদ হামিম, জনি সিনহা, মনিরুল হক সাকিব, ফাহিম রশীদ চৌধুরী, সানোয়ার আহমদ সাকিব, আব্দুল আজিজ জনি, ফাহিম আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২




