সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার পিতা মরহম এম এ মালিক জনকল্যাণ ট্রাস্টের পক্ষে পানিবন্দি অসহায় জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার গোয়াইনঘাটের ৭ নং নন্দিরগাও ইউনিয়নের গোলাপ মিয়ার ছোট ভাই সেজু মিয়া উপস্থিতিতে প্রায় ৫০০০ হাজার পানিবন্দি অসহায় জনসাধারণের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইল আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেলওয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, জেলা যুবলীগ নেতা এম মহিউদ্দিন মহি, যুবলীগ নেতা মুহিবুর রহমান, হেলালা মিয়া, মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা খয়াজ আলী, শামছুল ইসলাম, জেলা ছাত্র লীগ নেতা তমিজুর রহমান, উপজেলা ছাত্র লীগ নেতা সাদ উদ্দিন, শাকিল, ডৌবাড়ি ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিয়ার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৫




