নগরীর বন্যার্ত মানুষের মাঝে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার নগরীর নগরীর কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যলাইন ও ঔষুধ বিতরণ করেন তিনি। এছাড়াও দিনভর তার পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বন্যা দূর্গতমানুষের মাঝে ত্রাণ তৎপরতা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, সাবেক শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক সহ শিশু বিষয়ক সম্পাদক শেখ মঈন উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সাব্বির আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্চু, ১০নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, বিএনপি নেতা শামীম আহমদ, নাসির উদ্দিন রব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল আহমদ খান, জুবেদ আমিরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দীন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে আলী আহমদ, আবুল কালাম আজাদ, ইকবাল আহমদ, জালাল উদ্দিন শামীম, রেজাউল ইসলাম সুমন, আজহার আলী অনিক, রুহুল ইসলাম জুমন, পারভেজ আহমদ, এরশাদ মিয়া, খলিল আহমদ, রুমন আহমদ, কবির আহমদ, মুন্না আহমদ, সজিব আহমদ, নাহিদ, মারজান, শামীম ও মুত্তালিব পাশা প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫




