সিলেট জেলার অধিকাংশ এলাকা বন্যাকবলিত। এ অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার গ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মহাজনবাড়ির সদস্যরা।

শুক্রবার (২০ মে ) দুপুরে মহাজনবাড়ির প্রবাসীদের উদ্যোগে ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদানের মাধ্যমে সহযোগিতা করা হয়



এসময় প্রবাসী পরিবারের সদস্যরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বন্যার্তদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। 


এসময় মহাজনবাড়ির প্রবাসী জাবেদ আহমদ, কাশেম আহমদ, ইকবাল হোসেন ও তাদের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান খালপার গ্রামের বন্যা কবলিত মানুষেরা।


সিলেটভিউ২৪ডটকম/পিডি