সিলেটে প্রথম স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে ‘সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল, Sylhet Imperial Hospital Ltd’র পক্ষ থেকে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু।
শনিবার সকালে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
.jpg)
ত্রাণ বিতরণ কার্যক্রমে ইম্পেরিয়াল হাসপাতালের পরিচালক সার্জন ডা. আশিক আনোয়ার বাহার, প্রতিষ্ঠান এর ডি এম ডি সুলায়মান আহসান তানভির, পরিচালক ডা. সৈয়দ মোহাম্মদ মুসা ও ইম্পেরিয়াল হাসপাতালের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় নৈতিক দায়িত্ববোধ থেকেই সিলেট বাসীর জন্য উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ সহ বেশ কিছু কার্যক্রম প্রতিষ্ঠানটি বন্যা উপদ্রুত এলাকায় করবে।
সিলেটভিউ২৪ডটকম/কেআরএস/এসডি-০১




