সুনামগঞ্জ পৌরসভার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র নাদের বখত। 

 


শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নেয়া বন্যার্ত মানুষের মাঝে চাল ও নগদ অর্থ টাকা প্রদান করেন তিনি।


 
শহরের এই আশ্রয় কেন্দ্রটিতে পৌরসভার পূর্ব সুলতানপুর ও আফতাব নগরের ৪০টি পরিবার গেল তিনদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে সরকারের তরফ থেকে বরাদ্দকৃত জিয়ার চাল এবং পৌরসভার পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন তিনি। 

 

ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মানস কান্তি সোম, স্থানীয় কাউন্সিলর মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, দপ্তর সম্পাদক লিটন সরকার।

 

এসময় নাদের বখত আহ্বান জানান, পৌরসভা এলাকায় যেসব এলাকায় পানি উঠেছে সেসব এলাকার বাসিন্দারা যেনো দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আশ্রয় কেন্দ্র আশ্রয় নেন। পৌরসভার পক্ষ থেকে এসব এলাকায় ত্রাণ সহযোগিতা পৌঁছানো হবে। 

 

বানবাসীর পাশে আছেন বলে জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-০৩