গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

 


শুক্রবার (২০ মে) ভোর ৬ টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

শুক্রবার (২০ মে) বাদ জুম্মা তাঁর গ্রামের বাড়ি উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী উত্তর মহল্লা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজ অনুষ্ঠিত হয়। 

 

পরে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজা পূর্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিককে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান, উপপরিদর্শক আশিষ তালুকদার প্রমুখ। 

 

এসময় আরও উপস্থিত ছিলেন - বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, মনুমিয়া, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০৮