মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ মে) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথিমপাশা ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া সিএনজি স্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী শিকড়িয়া নিবাসী ফরিদ আলী (৪০) ও আবুল কালাম (৩৫) কে ১৭ বোতল ভারতীয় ভোদকা মদসহ গ্রেপ্তার করেন।
ওসি বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৭




