মৌলভীবাজারের কমলগঞ্জে দিনের টানা বৃষ্টিপাত পাহাড়ি ঢলে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে ৫৭ কিলোমিটার দীর্ঘ প্রতিরক্ষা বাঁধে ১০টি স্থানে ঝুঁকিপূর্ণ রয়েছে। 

 


ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও নতুন করে আরও কয়েকটি স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পৌর এলাকার করিমপুরসহ ৫টি স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে ফলে হুমকির মুখে রয়েছে এসব এলাকা।  

 

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান ঝুঁকিপূর্ণ বাঁধ পরির্দশন করে ফাটল অংশ দ্রুত মেরামতের আশ্বাস দেন। 

 

সরেজমিনে দেখা যায়, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন ভাঙন ধরা স্থান পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও কয়েকটি স্থান অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে। ভারী বর্ষণে পাহাড়ি ঢলে ধলাই নদীর বিভিন্ন এলাকায় বাঁধ হওয়ায় পানি বৃদ্ধিতে বাঁধে ফাটল দেখা দিয়েছে। 

 

ইসলামপুরের মোকাবিল, কালারায়বিল, হোমেরজান, ভান্ডারীগাঁও, আদমপুরে দক্ষিন তিলকপুর, উত্তর ঘোড়ামারা, রানীরবাজার, মাধবপুরে কাটাবিল, শুকুর উল্যাহ গাঁও, ধলাইরপার, পৌর এলাকার আলেপুর, করিমপুর, বড়গাছ, উজিরপুর, মুন্সীবাজারে খুশালপুর ও রহিমপুরে লক্ষীপুরসহ প্রায় ১০টি স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

 

পৌরসভার কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন জানান, করিমপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। প্রায় ৮-১০ ফুট বাঁধের মাটি পানিতে চলে যায়। যে কোন মুর্হুতে বাঁধটি ভেঙ্গে যেথে পারে বলে আতংকে এলাকাবাসী রয়েছে। মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, লক্ষীপুরে নদীর প্রতিরক্ষা বাঁধ বেশ ঝুঁকিপূর্ণ। বাঁধটি মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আংশিক ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর মেরামত করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৯