মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর গকুল সিংহ গ্রামের মণিপুরি পল্লীতে ২টি বাড়ীতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মণিপুরি অধ্যুষিত গকুল সিংহ গ্রামের লক্ষিধর সিংহের বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ অর্থ এবং পাশ্ববর্তী রুপদেবী সিনহার বাড়ী থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও পুজার জন্য রুপার তৈরী তৈজসপত্র অস্ত্রের মুখে জিম্মি করে লুঠ করে নিয়ে যায় চোরদল। পরে পার্শ্ববর্তী বাড়ীর অক্ষয় কুমার সিংহকে ডেকে তুলে বাড়ীতে হানা দেয়ার চেষ্টা করে। ঘটনার সময় মোবাইলফোনে এলাকাবাসীর খবর শুনে এগিয়ে আসলে চুরের দল ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২০




