মানবতার সেবায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী এবং সরকারি জরুরি ঔষধ বিতরণ করেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ডা. আবু সালেহীন খান।
শনিবার (২১ মে) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের শরিফপুর, সদর ইউনিয়নের বাগরা ও বড়বন্দ গ্রামে ৭০টি পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দোয়ারা বাজার উপজেলা শ্রমিকলীগ সভাপতি তাজির উদ্দিন, ডা. হাসান মাহমুদ, সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ, স্বাস্থ্য সহকারি আয়েশা আক্তার, সমাজসেবক ফিরুজ আহমদ, আব্দুস সাত্তার, তাজুল ইসলাম, আব্দুর রহিম ও আব্দুল কাদির প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২১




