সিলেটে বসবাসরত শান্তিগঞ্জের স্থায়ী বাসিন্দা বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র আহবায়ক কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


স্থানীয় একটি বাসায় সমিতির আহবায়ক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সদস্য সচিব কবিরুল ইসলামের পরিচালনা বিতরণে উপস্থিত ছিলেন- ‌‌‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র আহবায়ক কমিটির সদস্য মো. এমদাদুল হক স্বপন, মো. আব্দুর রশিদ, মো. এওয়ার হোসেন হৃদয়, মো. তোফাজ্জুল ইসলাম কিবরিয়া, হযরত আলী, মো. আলমঙ্গীর হোসেন, শিহাব খান, এম. সুয়েব আহমদ, সাইরুল ইসলাম চৌধুরী, মো. দানিয়াল হাসান, সমীরণ দাস প্রমুখ। 

 

এসময় ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র পক্ষ থেকে চাল, ডাল, তৈল, চিড়া, ওরস্যালাইন, প্রায় শতাধিক বন্যাকবলিত মানুষকে দেওয়া হয়।

 

‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র নেতৃবৃন্দ বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠন শুরু করেছি, ইনশা আল্লাহ আগামীতে ও সকল সামাজিক কর্মকান্ডে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১