কুলাউড়ায় ঐতিহাসিক ২০ শে মে, ‘মুল্লুক চলো আন্দোলন’র ১০১তম বর্ষ উদযাপন ও ‘চা শ্রমিক দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

 


শনিবার কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়ন এর লংলা চা বাগানের নাট মন্দির মাঠে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।

 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংলা ভ্যালীর কার্যকরী পরিষদের সভাপতি সহিদুল ইসলাম।

 

লংলা ভ্যালী কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ কে এম শফি আহমেদ সলমান, চেয়ারম্যান কুলাউড়া উপজেলা পরিষদ, রাম ভজন কৈরী, নির্বাহী উপদেষ্টা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, ভাইস চেয়ারম্যান কমলগঞ্জ উপজেলা পরিষদ।

 

এতে আরও উপস্থিত ছিলেন- আব্দুল মালেক সাবেক চেয়ারম্যান টিলাগাঁও ইউনিয়ন পরিষদ, আব্দুল মালেক, সদস্য কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান  টিলাগাও ইউনিয়ন পরিষদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, অডিটর মতিউর রহমান খান, সঞ্জয় পাশী জয়, সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, সিপন খাঁন, তুহিনুর জামান ইয়াকুব, মোদাব্বির হোসেন ঝুমন, ইসলাম উদ্দিন,মুসলিম আহমদ, শাকিল আহমদ অভি, রাহেল আহমদ রবিনসহ বিভিন্ন চা বাগান পঞ্চায়েত এর নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/কেআরএস/এসডি-৪১