নগরীর পানিবন্দি মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটি। শনিবার দুপুরে নগরীর সোবহানীঘাট ও উপশহর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিধান কৃষ্ণ দাস সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি আল আজাদ ও অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, প্রবাসী বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কার্যনির্বাহী সদস্য এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অরুন বিকাশ চাকমা, রাজু গোয়ালা প্রমুখ।


ত্রাণ বিতরণকালে ভারপ্রাপ্ত সভাপতি বিধান কৃষ্ণ দাস সরকার বলেন, বন্যার কারণে পানিবন্দি মানুষ মারাত্মক কষ্টের মধ্যে রয়েছেন। বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়ালে এই দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১