হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সফরের অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) উপজেলা যুব সংঘ কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, সহ আইন বিচারক সম্পাদক এডভোকেট স্বরবিন্দু দে।
বিজন কুমার নাথের সঞ্চালনায় সভা শুরুর পূর্বে পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন কান্তি দাস। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন চন্দ দেব।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঋষিকেশ দে রন্টু, রতন চক্রবর্তী, নারায়ন চন্দ্র দাস, শিপন কুমার পাল, সম্ভু সাহা, মতিলাল দাস, উজ্জ্বল চন্দ্র, সাথী রানী দেবী।
সভায় সংগঠনকে শক্তিশালী করতে আগামী ৩ মাসের মধ্যে ইউনিয়ন কমিটি পুর্নগঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




