টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার (২১ মে) দিনব্যাপী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর নেতৃত্বে ওই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জুয়েল আহমদ চেরাগ, যুবলীগ নেতা মুনসুর আহমদ, গোলাম মৌলা, সুহেল আহমদ, রুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল আহমদ, নূরুল ইসলাম নাহিদ, রুবেল আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হোসারত আল মাহদি, ছাত্রলীগ নেতা সেবুল আহমদ, জাকির আহমদ, সুহেব আহমদ, বাবলু আহমদ, মাহবুব আলম, রুহুল আমিন, রকিব আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




