সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর এসএমই এন্ট্রিপ্রিনিয়ার্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় সিলেট চেম্বারের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
সভাপতির বক্তব্যে ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, এসএমই উদ্যোক্তাদের ব্যাংকিং ও আর্থিক বিষয়ে সম্যক ধারণা দিতে অদ্যকার প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কোন ব্যবসা শুরুর পূর্বেই ব্যাংক ঋণ গ্রহণ করা অনেক সময় উদ্যোক্তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ব্যবসা শুরু করে এর আয়-ব্যয়ের দিক বিবেচনা করে ঋণ গ্রহণ করা উচিত। বর্তমানে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা পূর্বের থেকে ২৬% বৃদ্ধি পেয়েছে। যা সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে।
তিনি সিলেট চেম্বারে এরকম একটি সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা বলেন, এসএমই ফাউন্ডেশন দেশে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ব্যাংক লোন গ্রহণ ও অন্যান্য আর্থিক বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক এসএমই উদ্যোক্তাগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হন। এসব বিষয়ে এসএমই উদ্যোক্তাদের সম্যক ধারণা দিতে এসএমই ফাউন্ডেশন সিলেট চেম্বারের সাথে যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করেছে।
তিনি অনুষ্ঠানের বিষয়বস্তুর উপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, আলীমুল এহছান চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২




