‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ‘মানবিক বন্ধু’ আদম তমিজী হকের উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 


মানবিক বাংলাদেশ সোসাইটি সিলেট জেলা সভাপতি তানবীর হোসেন মোল্লার পরিচালনায় শনিবার (২১ মে) কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর