নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে জমির দলিল ও নামজারি খতিয়ান পেয়েছে ভূমিহীন ১৬ টি পরিবার।
রোববার (২২ মে) বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারগুলোকে জমির দলিল ও নামজারি খতিয়ান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বড়লেখা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এতে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




