রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে মুখ খুলেছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে একটি জরুরি যুদ্ধবিরতির আলোচনার ব্যাপারে পশ্চিমাদের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মাইখাইলো পোডোলিয়াক রয়টার্সকে বলেন, রাশিয়াকে ছাড় দিলে তারা ইউক্রেনের উপর পাল্টা গুলি চালাবে। কারণ রাশিয়া যুদ্ধবিরতির পরে আরও শক্তভাবে পাল্টা আঘাত করবে।


তিনি বলেন, রুশ ফেডারেশনের কোনো ছাড় তাৎক্ষণিকভাবে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। এতে যুদ্ধ থামবে না। এটা শুধুমাত্র কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির কিছু সময় পর নতুন করে তীব্রতার সঙ্গে রাশিয়ানরা তাদের অস্ত্র ও জনশক্তি বাড়াবে এবং তাদের ভুলগুলো নিয়ে কাজ করবে। কিছুটা আধুনিকীকরণ করবে, অনেক জেনারেলকে বরখাস্ত করবে… এবং তারা একটি নতুন আক্রমণ শুরু করবে, এমনকি আরও রক্তক্ষয়ী এবং বড় পরিসরে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৩


সূত্র : যুগান্তর