প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিল্পপতি ও মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা আদম তমিজী হকের উদ্যোগে সিলেট বিভাগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাকবলী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্যার্ত ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় মানবিক বাংলাদেশ সোসাইটি সিলেট জেলার সভাপতি তানভীর হোসেন মোল্লাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১




