সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির নতুন পরিচালনা কমিটিকে তাহিরপুর উপজেলা যুবদলের পক্ষ্য থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

 


রবিবার বিকালে উপজেলার বাদাঘাট বাজারের অস্থায়ী বিএনপি কার্য্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

জেলা যুবদলের সদস্য আজিজুর রহমানের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে যৌত ভাবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির নতুন পরিচালনা কমিটির সমন্বয়ক আবুল কালাম আজাদ ও রাখাব উদ্দিন। 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলী, জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস কে শফিক, সদস্য গোলাম শহিদ, আবুল কালাম, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, সদস্য আল-আমীন, আবুল কাশেম, জয়ধর আলী, নিযুম, বাদঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়া, সদস্য সচিব রুবেল মিয়া, যুগ্ম আহ্বায়ক শাওন, সবুজ, আল-আমীন, শাহপরান, ইমন, ফারুক প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-০৫