শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্বে যোগদান করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান। 

 


তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান। 

 

এছাড়া একই জায়গার অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম। 


 
সোমবার  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-০৬