সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে সিলেট সিটি করপোরেশনের অধিভুক্ত ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

 


রবিবার দুপুরে নবগঠিত ৩৩ নং ওয়ার্ডের ইসলামপুর, বাইপাস সিদ্দিক নগর, ছড়ারপাড়, বহর এবং জৈন্তাপুরের চিকনাগুলসহ কয়েকটি ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে জাতীয় ছাত্র সমাজের সিলেট জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিম বলেন, সংসদের বিরোধী দলীয় নেতা সিলেটবাসীর এই দুর্যোগে পাশে রয়েছেন। তিনি মানুষের দু:খ, দুর্দশার চিত্র অবলোকন করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। বন্যার্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বেগম রওশন এরশাদ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মা মনি স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুখলেছুর রহমান, সাংবাদিক ফাহিমা বেগম, জাহেদা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩