জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে বন্যা আশ্রয় কেন্দ্রে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের খাদ্য বিতরণ করেছে।

 


সোমবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এম.আহমদ পাবলিক হাই স্কুলে বন্যা আশ্রয কেন্দ্রে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সৌজন্য বন্যার্তদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।

 

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা আফতাব আলী, রুবেল শরিফ, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সহ চিকনাগুল ইউপির ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

পরে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের মধ্যে রান্না করা খাবার তুলে দেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৮