বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য সহায়তায় অব্যাহত রেখেছেন গোয়াইনঘাট বিএনপি ও অঙ্গসংগঠন এবং গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
সোমবার (২৩ মে) দিনব্যাপি গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের নিম্নাঞ্চলে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ পৌঁছে দিচ্ছেন তারা।
এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যাদূর্গত মানুষের মাঝে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং দলীয় সমর্থকেরা দিনরাত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এড নুর আহমদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এড লিয়াকত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুক আহমেদ, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা মনু মিয়া জেলা ছাত্র দলের সদস্য আং রব, গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্র দলের সদস্য সচিব মুসলিম হোসেন ছাত্র দল নেতা মানিক মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-৩২




