আকস্মিক বন্যায় এখনো পানিবন্দী রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় বন্যার্ত মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। এমন কঠিন সময়ে কোম্পানীগঞ্জের বন্যার্ত মানুষের পাশে রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।
ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই, তেলিখাল ও ইছাকলস ইউনিয়নের বন্যার্ত ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন।
চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের প্যাকেট বন্যার্ত মানুষের ঘরে ঘরে পৌছে দেন বিএনপি নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, সামছুদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, কয়েছ আহমদ, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সদস্য সচিব মকসুদ আহমদ, উপজেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যুবদল নেতা শিহাব উদ্দিন, মতিউর রহমান, আতিকুর রহমান, লিটন আহমদ, আরজু আহমদ আনু মিয়া, গিয়াস উদ্দিন সাজ্জাদ হোসেন দুদু, জুনেদ মিয়া, রজন মিয়া, এমদাদুর রহমান ইনজাদ, আব্দুল্লাহ আল মামুন, শাহ বুরহান উদ্দিন, ইকবাল হোসেন, আলমগীর, হাবিব, শাহীন, মকসুদ, মুহিম, ফুরকান ও পলাশ চৌধুরী প্রমূখ।
ত্রাণ বিতরণকালে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: সাহাব উদ্দিন বলেন, বিএনপি কোন দুর্যোগে ঘরে বসে থাকেনা। বন্যার শুরু থেকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি বন্যার্তদের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছিল এখনো বন্যার্তদের পাশে রয়েছে। ক্ষমতাসীন দল দুর্নীতি লুটপাট করে নিজেদের আখের গুছালেও বন্যার্তদের পাশে দাঁড়ানো থেকে বিরত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩




