সিলেটে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। সোমবার (২৩ মে) বেলা আড়াইটায় সদর উপজেলার সোনাতলায় ও বিকেল ৫টায় শেখঘাটে বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয় ত্রাণসামগ্রী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপার্সন-এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েললের নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের পক্ষ্য থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগরের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগরের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা শাকিল মোর্শেদ,, জেলা ও মহানগরের সেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে তানভির চৌধুরী, তুহিন নাগ, আফসর খাঁন, আবু সালেহ মো. তাহের, কামরুল হাসান, আলী আনসার, আজিজুর রহমান আজিজ, মালেক আহমদ, এনামুল হক জাবেদ, সৈয়দ আমির আলী, হাবিবুর রহমান হাবিব, আবির হাসান মুহিন, ফাহিম খান, মেহেদি হাসান শপু, নির্ঝর রায়, রায়হান উদ্দিন রাজু, খালেদ আহমদ, হাসান মঈন উদ্দিন মইনুল, মিজানুর রহমান পাবেল, মাজেদ খান, মতসীর আলী, জাবেদ আহমদ, মকবুল হোসেন, রুয়েল আহমদ , ও জিয়াউর রহমান জিয়া।
এছাড়া সদর উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ছিদ্দিকুর রহমান রুয়েল, জালাল আহমদ, সামাদ আহমদ , রুয়েল আহমদ, রহিম উদ্দিন, মুহিন আহমদ,নেছার আহমদ ও নূর আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




