‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুণ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহ (১৯-২৩ মে) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, প্রবীণ দলিল লেখক ফয়জুর রহমানসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০২




