টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘ইসলামী যুব কল্যাণ সংস্থা (গোমরাগুল)’র উদ্যোগে ১৩০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে গোমরাগুল গ্রামের ঈদগাহ মাঠে ত্রাণ বিতরণ কালে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৪ কেজি চাল ও ৪ কেজি আলু প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওলানা জামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- গ্রামের মুরব্বী খোয়াজ আলী, ইজ্জাদ মিয়া, মৌরশ আলী, নূর মিয়া, ইছব আলী, কবির মিয়া, প্রবাসী মইন উদ্দিন, সংস্থার সহ সভাপতি আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ শফিক মিয়া, সদস্য রুহেল আহমদ, কুব্বার আহমদ, আব্দুুল বাহার, শামীম আহমদ, হাফেজ কামরান আহমদ, আব্দুর রজাক, শফিক আহমদ, আহসান আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০৩




