পেশাগত দায়িত্ব পালনে ইমজার সভাপতি মইন উদ্দিন আহমদ মঞ্জুর উপরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

 


এ ঘটনায় তাৎক্ষনিক আহত মইন উদ্দিন মঞ্জুকে দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে দেখতে যান সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। 

 

তিনি আহত মঈন উদ্দিন মঞ্জুর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন । 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬