কুলাউড়া উপজেলা জনশুমারি-জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহমদ নিয়াজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক নন্দিনী দেব।
সভায় আগামী জুন মাসের ১৫-২১ জুন পর্যন্ত দেশব্যাপী পরিচালিত জনশুমারি ও গৃহগণনা কুলাউড়া উপজেলায় সুষ্ঠু ও নির্ভূলভাবে সম্পন্নের জন্য বিভিন্ন ইউনিয়নে মাইকিং, বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রচারণাসহ ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নিয়ে সর্বমহলের সহযোগিতার আহবান জানানো হয়।
সভায় ফয়সাল আহমদ নিয়াজী জানান ১৫-২১ জুন পর্যন্ত কুলাউড়া উপজেলায় পরিচালিত জনশুমারি ও গৃহগণনার কাজ সঠিকভাবে সম্পন্নের জন্য ইতিমধ্যে প্রতি দুই ইউনিয়নে ১ জন করে জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার ছাড়াও ১২৮ জন সুপারভাইজার ও ৭৩৭ জন গণনাকারীসহ মোট ৮৭৯ জন লোকবল নিয়োগ করা হয়েছে।
সভায় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৪




