গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও মুন্সি আশরাফ আলী ট্রাষ্ট ইউকে এর প্রধান উপদেষ্টা কুনু মিয়া।
মঙ্গলবার সকালে আমুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মুন্সি আশরাফ আলী ট্রাষ্ট ইউকে এর পক্ষ থেকে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে কুনু মিয়া বলেন, বন্যা পরবর্তী সময়ে মানুষ বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন। ঘরবাড়ি মেরামত এবং গবাদি পশুর খাবারের জন্যও হাহাকার চলছে। এমন পরিস্থিতিতে সবাইকে নিজনিজ অবস্থান থেকে এসব দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। একই সাথে সরকারি সহযোগিতাও বাড়ানোর তাগিদ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন দিলু, সাবেক মেম্বার মুজিবুর রহমান মুজিব, মাওলানা এবাদ উদ্দিন সেলিম, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, মন্তাজ উদ্দিন, বাহার উদ্দিন, রাজু আহমদ, মাছুম আহমদ, আব্দুল আহাদ, ফখরুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




