সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 


মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের  প্রাক্তন দুইজন  অধ্যক্ষসহ ১৩ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অধ্যক্ষ মো আ জলিল। 

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো আব্দুল মান্নান খান। 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রয়াত এমপি ও কলেজের প্রতিষ্ঠাতা মাহমুদ উস  চৌধুরীর সহধর্মিনী এবং কলেজের গভর্ণিং বডির সভাপতি বেগম ফারজানা সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস, অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, অধ্যক্ষ কিরিটি ভূষণ আচার্য্য, গভর্নিং বডির সদস্য সাহিদ উস সামাদ চৌধুরী, মঈন উদ্দীন আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মো শফিক উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমি সুপার সীমা সরকার, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো হারুনূর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  শহীদুজ্জামান প্রমুখ।

 

প্রভাষক মঞ্জুশ্রী ঘোষাল এবং ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী শাহেরা খাতুন এবং গীতা পাঠ করেন প্রজ্ঞা পারমিতা।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক খায়রুল আলম , সম্বর্ধিত শিক্ষক রাজন সরকার, বিউটি পাল ও আফজাল হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে বেগম ফারজানা চৌধুরী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার নেপথ্যে প্রয়াত এমপি জনাব মাহমুদ উস সামাদ চৌধুরীর ভূমিকার কথা উল্লেখ করেন। 

তিনি বলেন, এমপি সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ সেই স্বপ্নের চেয়ে বেশি দিয়েছেন।

 

প্রধান অতিথি প্রফেসর মো আব্দুল মান্নান খান শিক্ষাব্যবস্থার বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। শিক্ষার হার বাড়ার পাশাপাশি সিলেট অঞ্চলে নারীশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মত প্রকাশ করেন। নারীর ক্ষমতায়ন এবং সুশিক্ষিত নারীর সংখ্যা বাড়াতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে অবসরপ্রাপ্ত ও বদলীজনিত বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-২৯