সিলেটের জৈন্তাপুর ইপজেলার ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ২শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ২টায় জৈন্তাপুর বাজারস্থ আলম টাওয়ারের সম্মুখে বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাজার সমিতির উপদেষ্টা সদস্য আমিরুল আলম, সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সিরাজূল ইসলাম, মুশকত আলী, হেলন আহমদ, মাসুক আহমদ, ইলিয়াছ জাবেদ আফাং, দেলোয়ার হোসেন প্রমুখ।
তারা উপজেলার প্রায় ২শ বন্যা দূর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩৪




