শৌখিন মাছ শিকারিদের জন্য সিলেট নগরীর লালাদিঘিতে ছিপ-বড়শি দিয়ে মাছ শিকারের উৎসব শুরু হয়েছে। মাছ শিকারের মধ্য দিয়ে বিনোদনের ব্যবস্থা করতেই সৌখিন ম্যৎস শিকারী প্রতিবছর এ উৎসবের আয়োজন করে।

 


মঙ্গলবার বিনোদনের জন্য আয়োজন হলেও আশানুরূপ মাছ শিকার করতে না পেরে হতাশাও হয়েছেন অনেকে।

 

লালাদিঘির সৌখিন মৎস্য শিকারীর অন্যতম ফখরুল ইসলাম থেকে জানা গেছে, ১৫ বছর ধরে এ দিঘিতে চলছে ছিপ-বড়শিতে মাছ শিকার উৎসব। শুরু হয়েছিল সাহাদত আহমদ, স্বাধীন, মুজিব, আয়াজ, কয়েস সহ ২০-২৫ জনের হাত ধরে। পরে তা উৎসবে পরিণত হয়। মাছ ধরার এ উৎসব আজ থেকে শুরু হয় ও প্রতি সপ্তাহে এক দিন করে চলবে পুরো মাস ধরে। পুকুর বন্দোবস্ত নিয়ে প্রতিবছর মাছ শিকার উৎসবের আয়োজন করে এরশাদ মিয়া। মাছ শিকারের জন্য বসার আসনটি নির্ধারিত হয় লটারির মাধ্যমে।

 

নগরীর উপশহর থেকে আসা একজন সৌখিন মাছ শিকারী আব্দুল আহাদ বলেন, এই বছর ৯ হাজার টাকার বিনিময়ে বসার আসনটি পাই। এবার ৯ হাজার টাকার বিনিময়ে একজন সিটধারী দুটি ছিপের মাধ্যমে প্রতি উৎসবের দিন ভোর ছয়টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাছ শিকার করতে পারেন।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শৌখিন মাছশিকারি আহমদ বক্স রতনের ছিপে একটি কাতলা মাছ ধরা পড়ে। মাছটির ওজন আনুমানিক ২ কেজি মতো তিনি তাতেই খুশি। 

 

পাশের আসনে বসা শহিদুল ইসলাম বলেন ছিপে ধরা পড়ে ১কেজি ওজনের একটি রুই মাছ। তা দেখতে অনেকেই ভিড় জমায়। 

 

মাছ শিকার করতে এসে খোকন বলেন, দিঘির পশ্চিম পাশের কয়েকজন মাছ শিকারির ছিপে দু-একটি করে রুই ও মৃগেল কার্প মাছ ধরা দিলেও দিঘির পূর্ব পাশের শিকারিরা একেবারই হতাশ হয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এএস/এসডি-৩৫