সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্টিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম'র সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, মোঃ ফখরুল ইসলাম, মোঃ সুলতান করিম, বাহারুল ইসলাম বাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, বিজিবি শ্রীপুর কোম্পানী কমান্ডার মো. আব্দুল কাদের খান, লালাখাল ক্যাম্প কমান্ডার তৌহিদ, জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার রহিম, ডিবির হাওর ক্যাম্প কমান্ডার ইখতিয়ার, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ ৷
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩৮




