রাজবাড়ীতে ১৪ বছর বয়সী মেয়েকে দুই মাস ধরে ধর্ষণের অভিযোগে সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর খালু বাদী হয়ে গতকাল সোমবার রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সৎবাবাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তার শ্যালিকার রাজবাড়ী সদর উপজেলাতেই বিয়ে হয়।
ওই ঘরে একটি কন্যাসন্তান আছে। পরে ওই নারীর আবারও বিয়ে হলে মেয়েসহ স্বামীর বাড়িতে থাকতেন। ২২ মে ওই মেয়ে তার (খালুর) বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করা হয়। পরে ওই কিশোরী সৎবাবার ধর্ষণের ঘটনা খুলে বলে। কিশোরী অভিযোগ করে, দুই মাস ধরে প্রায় প্রতি রাতেই তাকে ধর্ষণ করেছেন সৎবাবা।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সত্যতা পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকেও ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১০
সূত্র : কালের কণ্ঠ




