সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন ৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন শাখা কমিটির বর্ধিত সভার তারিখ ঘোষণা করেছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিবুল হক হুসনু'র সাক্ষরিত এক পত্রে গণমাধ্যমকে জানানো হয়। গত (১৮ মে) উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়।
৬ টি ইউনিয়ন আওয়ামী লীগের এই বর্ধিত সভাগুলো নিজ নিজ ইউনিয়ন অনুষ্ঠিত হবে।
১নং নিজপাট সদর ইউনিয়নে শনিবার (৪ জুন ২০২২ইং) দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে। ২নং জৈন্তাপুর ইউনিয়নে সোমবার (০৬ জুন ২০২২ইং) দুপুর ২ টায় রাংপানি ক্যাপ্টন রশিদ স্কুল এন্ড কলেজ হল রুমে। ৩নং চারিকা ইউনিয়নে মঙ্গলবার (৭ জুন ২০২২ইং) দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে। ৪নং দরবস্ত ইউনিয়নে বৃহস্পতিবার (০৯ জুন ২০২২ইং) সন্ধ্যা ৭ টায় পাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে। ৫নং ফতেহপুর ইউনিয়নে শুক্রবার (১০ জুন ২০২২ইং) সন্ধ্যা ৭ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে। ৬নং চিকনাগুল ইউনিয়নে শনিবার (১১ জুন ২০২২) সন্ধ্যা ৭ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে।
এবিষয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানান, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বেগবান রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনে ও সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে ঘোষিত ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সর্ধিত সভা বাস্তবায়ন ও সফল করতে ইতিমধ্যে ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে চিটি পৌঁছে দেওয়া হয়েছে।
বর্ধিত সভাগুলোতে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক টিমে থাকা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভাগুলোতে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৪৩




