বিয়ানীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত আলীনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের বিয়ানীবাজার থানা পুলিশ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

 


সোমবার সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম’র পক্ষ ৩০০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু ও খাবার সেলাইন বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ, এসআই নুর মিয়া, এসআই ফয়াসাল ও রাব্বীসহ তিন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪