সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার একই এলাকার মাদ্রাসা পড়ুয়া চার শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুর থেকে ঐ শিশুদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় সিলেট জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) প্রস্তুত চলছে। আত্মীয়স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।
নিখোঁজ চার শিশুর নাম নাইম, জীবন, পান্না ও বক্কর। তাদের বয়স ১২-১৪ বছর।তারা প্রত্যেকেই সিলেটী ভাষায় কথা বলে।
কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে মোবাইল ফোন (০১৭৫৩৪৫৪৩২২) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শাহিন/পিডি




