সিলেট নগরীর বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখা।

 


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় শতাধিক পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ, ইমাম উদ্দিন মানিক, ময়নুল ইসলাম মুন্না, জায়দুল ইসলাম, তোফায়েল শাহ, শাহরিয়ার আহমদ শামীম, কামরুল ইসলাম, গুলজার আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭