সিলেট নগরীর তেররতন পয়েন্ট, যতরপুর ও কানিশাইলে ‘ডক্টর এসোসিয়েশন বাংলাদেশ’ সিলেট জেলা শাখার পক্ষ থেকে জরুরি চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মে) বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ‘ড্যাব’র সভাপতি প্রফেসর ডা. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম রানা, ডা. তানভীর, ডা. দ্বীপ, ডা. রুশলান, ডা. অনিক, ডা. আশফাক, ডা. আফতাব।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন ড্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




