সিলেট শহরতলীর সিটি করপোরেশনের বর্ধিত ৩৩ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বুধবার দুপুরে ত্রাণ বিতরণ করেছে সদর উপজেলা জাতীয় পার্টি।
ত্রাণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটবাসীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
এ জন্য জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধ্যমত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন দিলু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব সাজ্জাদ মিয়া, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, খছরু মিয়া, সারো মিয়া, নুর মিয়া, শাহিন আহমদ, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১




