সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের হামলার শিকার হয়েছেন চ্যানেল এস ইউকে সিলেট অফিসের চিফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের সভাপতি মঈন উদ্দিন মনজু। তাকে মারধর করে গুরুতর আহত করে।

 


সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

 

এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। 

 

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩