টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (২৪ মে) উপজেলার লামাকাজী ইউনিয়নের পানিবন্দী মানুষের মধ্যে ‘ইসমাইল আলী ও ইশাদ আলী ফাউন্ডেশন’র থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 


লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিব উদ্দিনের অর্থায়নে এলাকার শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

 

ফাউন্ডেশনের সভাপতি ইলিয়াছ আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের সদস্য সচিব হাবিবুর রহমান মনু, সদস্য মুক্তার আলী, শফিকুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়নের মেম্বার লাল মিয়া লালু, সাবেক মেম্বার নুরুজ্জামান, এলাকার মুরব্বী ছবর আলী, আইয়ুব আলী, কুতুব উদ্দিন, সংগঠক রফিক উদ্দিন, লালা মিয়া, কদ্দুছ আলী, আনছার আলী প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩৭