হামলাকারী হাবিব
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সভাপতি ও চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন মনজুর উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হবে। এতে সাংবাদিকসহ শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ ব্লু-ওয়াটার শপিং সিটির ৯ম তলায় ইমজা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ইমজা সিলেট'র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানান।
বিজ্ঞপ্তি আরও বলা হয় , মঈন উদ্দিন মনজু দীর্ঘদিন ধরে সিলেটে সাংবাদিকতা করে আসছেন। তিনি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সফলতার সাথে নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করে আসছেন। তাঁর উপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবই মেনে নেয়া যায় না। তাই জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার করা হোক।
উল্লেখ্য, গত সোমাবার সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের হামলার শিকার হয়েছেন চ্যানেল এস ইউকে সিলেট অফিসের চিফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের সভাপতি মঈন উদ্দিন মনজু। সন্ত্রাসীরা প্রকাশ্যে তাঁর ক্যামেরা ভাঙচুর ও তাকে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় তিনি ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিবকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। হাবিবুল ইসলাম হাবিব জেলা ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন গ্রুপের অনুসারী।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




