জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এর সিলেট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছেন আদৃতা তালুকদার। সে মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) এর একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৫ মে) সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. এস. এম. আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
কলেজ পর্যায়ে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় আনন্দিত আদৃতা তালুকদার। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আদৃতা বলেন, ‘এই অর্জন আমার একার নয়, শ্রদ্ধেয় শিক্ষক, সহপাঠী এবং মা-বাবার।’
এই প্রতিযোগিতায় অংশ নিতে নানাভাবে অনুপ্রাণিত করার জন্য তার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক প্রবীর রায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে আদৃতা।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-১১




