গোলাপগঞ্জে ‘বঙ্গবন্ধু যুবঋণ’ বিতরণ করা হয়েছে। 

 


বৃহস্পতিবার উপজেলার পৌর শহরে অবস্থিত কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে এ ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলার পৌর শহরের চৌমূহনীতে নূরম্যানশনে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

এতে প্রধান অতিথি ছিলেন ব্যংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আমিনূর রহমান। 

 

ব্যংকের গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মূ সায়েম এর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ব্যাংকের এসও তৌফিকুল  ইসলাম, এওজি জুয়েল মিয়া, যুব সংগঠক এইচ এম সেলিম, কোম্পানীগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুল হক থান, দেবাশীষ সরকার। 

 

অনুষ্টানে ৮জনের হাতে ১০লক্ষ টাকার ঋনের চেক তুলে দেয়া হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এইচএ/এসডি-১২